ছবি (প্রতীকী): ঢাকার একটি সিনেমা হল — Emonkhan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
দুর্গাপূজা সামনে রেখে মুক্তি পাচ্ছে নতুন বাংলা চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’। কামরুজ্জামান পরিচালিত ছবিটি ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়।
ছবিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী ও কাজী হায়াৎ।
তথ্যসূত্র: বিডিনিউজ২৪ (৭ অক্টোবর ২০২৬)









